স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ
যে সমস্ত ছাত্রছাত্রী শেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার মধ্যে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি একাদশ শ্রেণী থেকে আবেদন করা যেতে পারে। এই স্কলারশিপে আবেদনকারীরা তাদের কোর্সের ভিত্তিতে বছরে ১২,০০০ টাকা থেকে ৯৬,০০০ টাকা অবধি পেতে পারে।

