আমার শহর
• সুদীপ্তা ভট্টাচার্য
আমার শহর অত্যাধুনিক, কংক্রিটে মোড়া |
আমার শহর ধূসর বড়ই , রঙ চেনেনা ছোঁরা |
আমার শহর দুর্ভাগা এক,
জ্যোৎস্না দেখেনি কেনোদিন |
চকচকে আলো রাস্তাতেও ,
হোঁচট খাচ্ছে প্রতিদিন |
আমার শহরে মাঠ তো আছে ,
তবে অনুমতি নেই খেলার |
ঢুকতে হলে টিকিট কাটো,
মাঠটি এখন দাদার |
মোড়ে মোড়ে যে কলেজ হয়েছে,
তা সবই বেসরকারি |
আর আগাছায় ভরা ঘর গুলি ..?
আরে ! সে গুলো তো সব সরকারি |
আমার শহরে খাবার প্রচুর ,
তবে পায়না খেতে শ্রমিকেরা |
সুযোগ পেলেই নিংড়ে নিচ্ছে
সমাজের ঠিকেদারেরা |
আমার শহর নিরাপদ খুব, সমতার কথা বলে
আমার শহর বহুরূপী ও, তাই রং পাল্টে ফেলে |
আমার শহরের সিংহাসন গুলি , আসলে
সবই ভাল,
তার উপরে বসে থাকা মন্ত্রী
গুলো ই কালো।
আমার শহর কল্পনায় আর , অলিক স্বপ্নে ভাসে না
আমার শহর লড়তে পারে, ভেঙে পড়তে জানে না |
আমার শহর চিৎকার করে |
আমার শহর জ্বলে |
আমার শহর মশাল হাতে
মরে আর মারে ll

