Scholarship

শিক্ষা হল মৌলিক অধিকার, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় তা ক্রমশই বিলাসিতায় পরিণত হচ্ছে। আজ যখন শিক্ষার বাণিজ্যিকীকরণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যখন সাধারণ মানুষের সন্তানদের উচ্চশিক্ষা নেওয়া দিনে দিনে কঠিন হয়ে পড়ছে, তখন বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি “রাজনৈতিক দাবি”। ভারতের ছাত্র ফেডারেশন বিশ্বাস করে যে প্রতিটি শিক্ষার্থীরই রাষ্ট্রের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়া উচিত। কিন্তু বর্তমান ব্যবস্থায় বৃত্তির নামে যা দেওয়া হয়, তা প্রকৃত প্রয়োজনীয়তার তুলনায় নিতান্তই অপ্রতুল।

কন্যাশ্রী প্রকল্প

কন্যাশ্রী প্রকল্প যে সমস্ত মেয়েদের বয়স ১৩ থেকে ১৯ বছর, অবিবাহিত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে তারা কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারবে। এই প্রকল্প অনুযায়ী যে সমস্ত মেয়েদের বয়স ১৩ থেকে ১৮ বছর তারা বছরে ১০০০ টাকা, যাদের বয়স ১৮ থেকে ১৯ বছর তারা এককালীন ২৫০০০ টাকা এবং ১৯ বছরের […]

কন্যাশ্রী প্রকল্প Read More »

ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড পোগ্রাম

ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড পোগ্রাম যে সমস্ত ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায় (মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট,পারসি, জৈন) এর অংশ, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছে এবং বার্ষিক আয় ২,০০,০০০ টাকার মধ্যে তারা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড স্কলারশিপটি আবেদন করতে পারে। এই স্কলারশিপটি মাধ্যমিক থেকে পি.এইচডি পর্যন্ত দেওয়া হয়। http://tsp.wbmdfcco.in/

ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড পোগ্রাম Read More »

ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ

ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ যেসমস্ত ছাত্রছাত্রী টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছে এবং পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার মধ্যে, তারা ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপটি আবেদন করতে পারবে। http://wbmdfcscholarship.in/

ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ Read More »

ঐক্যশ্রী স্কলারশিপ

যেসমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছে (ক্লাস ১ ব্যাতীত), পরিবারের বার্ষিক আয় ২,০০,০০০ টাকার মধ্যে, এবং সংখ্যালঘু সম্প্রদায় (মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট,পারসি, জৈন) তারা ঐক্যশ্রী স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি প্রথম শ্রেণী (ক্লাস ১) থেকে আবেদন করা যেতে পারে। http://wbmdfcscholarship.in/

ঐক্যশ্রী স্কলারশিপ Read More »

ওয়াসিস (Oasis) স্কলারশিপ

ওয়াসিস (Oasis) স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, নবম বা দশম শ্রেণীতে পড়াশোনা করছে, পরিবারের বার্ষিক আয় ২,০০,০০০ টাকার মধ্যে এবং SC/ST/OBC বিভাগের অন্তর্ভুক্ত তারা Oasis স্কলারশিপটি আবেদন করতে পারবে। http://oasis.gov.in/

ওয়াসিস (Oasis) স্কলারশিপ Read More »

নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপ যেসমস্ত ছাত্রছাত্রী শেষ পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা নবান্ন স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্ক্লারশিপটি একাদশ শ্রেণী থেকে আবেদন করা যেতে পারে। http://cmrf.wb.gov.in/

নবান্ন স্কলারশিপ Read More »

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রী শেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার মধ্যে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি একাদশ শ্রেণী থেকে আবেদন করা যেতে পারে। এই স্কলারশিপে আবেদনকারীরা তাদের কোর্সের ভিত্তিতে বছরে ১২,০০০ টাকা

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ Read More »