আধুনিকতার একুশ শতক

আধুনিকতার একুশ শতক
জয়িতা ঘোষ

ধর্ষিতা হয়েছে যখন-ই, আসিফা কিংবা দামানী
অ্যাসিডের দায় যত বার মুখ লুকিয়েছে যত নারী
তত বার যেনো নগ্ন হয়েছে রক্তাক্ত একুশ শতাব্দী।

আধুনিকতার রাংতা মোড়ানো সাধের একুশ শতক,
আধুনিক এই সমাজে স্বাধীন ধর্ষিতা নয় ধর্ষক!

নারী স্বাধীনতা?!
ওসব কথা…
ভাষনেই শোনা যায় !!
প্রশাসন তবু শীত ঘুমে আছে,
তাদের কী আসে যায়?

সাধের একুশ শতক তোমার সমাজ আধুনিক খুব ঠিক-ই,
তবে মানবিক হতে পারেনি!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *