শিক্ষা যখন ব্যবসা

শিক্ষা যখন ব্যবসা
কৌশিক রাজবংশী

বেচছে রানী রাজ্য
আর রাজা বেচছে দেশ
আচ্ছে দিন আর উন্নয়নে
এই তো আছি বেশ
শিক্ষা আনে চেতনা
তাই প্রশ্ন তারা করে
রাজা রানী একজোট তাই
শিক্ষা নিচ্ছে কেড়ে
কেন্দ্রে বসে দালাল রাজা
শিক্ষা দিলো বেচে
রানী তখন মিথ্যে রাগে
উঠলো হটাৎ নেচে
কদিন পরেই নাম বদলে
রাজার আদেশ মতো
ডাকাত রানী বেচতে লাগে
স্কুল কলেজ যত
বড়লোক শিক্ষা পাবে
গরীব মানুষ বাদ
এই বাংলা বড্ডো বেশি
অচেনা লাগে আজ।
শিক্ষা নিলে খাদ্য পাবে
মিড ডে মিলের দ্বারা
বাম জামানার সেই বাংলাই
দেশের মধ্যে সেরা
জ্বলছে মানুষ মরছে নেতাও
স্কুল কলেজে তালা
বেকার যুবক, স্কুল ছুটদের
এবার জাগার পালা
ভুখা পেটে কাটবে এবার
শ্রী সাথীর ঘোর
আন্দোলনেই আসবে নতুন
টুকটুকে লাল ভোর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *