প্রেম, পড়াশোনা, পলিটিক্স & পাগলামো
• শুভম বিশ্বাস
অরণ্য – সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা সবটা হল রিভাইস সিলেবাস পুরোটা কমপ্লিট তো
সোহাগ – হ্যাঁ, সবটা করে নিয়েছি। তবে কিছু কথা
অরণ্য – সব শুনবো , আপাতত পরীক্ষাটা দেওয়াটা প্রয়োজন ভালো করে।
সোহাগ – বাবা বলছিল পরীক্ষার পরই একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে । বাবার আর্থিক পরিস্থিতি আর এখন সংসারের যেমন খরচ সেখানে দাঁড়িয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হবে না তুমি কিছু একটা কর যত তাড়াতাড়ি সম্ভব ।
অরণ্য – সবই বুঝতে পারছি তোমাদের সংসারের পরিস্থিতি তোমার বাবার মানসিক অবস্থা সবটাই মাথায় আছে আমার । তবে আমার সবে মাস্টার্স বর্তমানে যে পরিস্থিতি তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমাদের কথা বলতে আমার আরো কিছুটা সময় লাগবে ।
সোহাগ – এত কিছু ভাবার সময় পাও বুঝি তুমি তোমার পড়াশুনা আর পলিটিক্সের মধ্যে তো প্রেমটাই ভুলতে বসেছো । সময় কম , আমাদের একে অপরকে দেওয়া প্রত্যেকটি কথা রাখতে হবে ।
অরণ্য – পড়াশুনা প্রেম পলিটিক্স এই সবটাই মাথায় আছে এই তিনটেকে জুড়েই রেখেছে আমার পাগলামো ওই পাগলামির নেশাই তো পড়াশোনা করি। ওই পাগলামির জন্যই তো ছুটে বেড়াই এ মিছিল থেকে ওই মিছিলে ওই পাগলামির জন্যই তো তোমাকে দেওয়া এত কমিটমেন্ট ” চাপ নেওয়ার কিছু হয়নি আমি আছি। ”
ছাত্র জীবনের একটি বড় অংশ হল এই প্রেম পড়াশুনো পলিটিক্স…
ছাত্র জীবনের একটি বড় অংশ হল এই প্রেম পড়াশুনো পলিটিক্স যারা এই তিনটির স্বাদ নিতে পারিনি বলা বাহুল্য তারা হয়তো পুরো ছাত্র জীবনের মজাটাই নিতে পারিনি। যেমন প্রেম হল সমাজের একটি অংশ এবং সমাজ তখনই ভালোভাবে গড়ে ওঠে যখন একজন সৎ শিক্ষিত পলিটিশিয়ান সেই সমাজ গঠনের কাজ করে আবার আমরা বিশ্বাস করি ভালো প্রেমিক না হলে একজন ভালো বিপ্লবী হতে পারে না এবং একজন বিপ্লবী সমাজকে শোধরাবার জন্য কতটা পাগলামি করতে পারে তা আমরা স্বাধীনতা আন্দোলনে মাস্টারদা সূর্যসেনের ছাত্রবাহিনীকে পড়ে জানতে পারি যারা তাদের প্রিয় মাস্টারদার জন্য শরীর কেটে রক্ত দিয়ে ব্রিটিশের জেলখানার দেওয়ালে লিখে দিয়েছিল ,
“ওরা তোমার শরীর ডোবাক আগলে রাখি তোমার নাম মোদের মনের গহীন কোণে মাস্টারদা লাল সেলাম ।”
।।ঘৃণার শক্তির থেকে প্রেমের শক্তি অনন্ত গুনে বেশি শক্তিমান।।
রাজনীতির এই লেগাসিটাকেই মাথায় করে নিয়ে এগিয়ে চলেছি আমরা যারা নতুন স্বপ্ন দেখতে জানি একটা মৃত প্রায় জাতিকে স্বপ্ন দেখাতে জানি জাত হিংসার বিরুদ্ধে ভালোবাসার রক্ত লাল গোলাপ ফোটাতে জানি । সেই জন্যই তো যারা স্বামী বিবেকানন্দের কথা বলে যারা দাঙ্গা লাগাতে চায় তাদের মুখের উপর সেই স্বামীজীর কথাতেই আমরা জবাব দিই।
এই জেনারেশন চায় প্রেম করতে নিজের প্রেমিকার সাথে হাতে হাত ধরে জীবন যুদ্ধের প্রতিটি মিছিলে হাঁটতে। বুক বাজিয়ে স্লোগান দিতে চাই বলতে চাই ,তোমাকে দেওয়া প্রত্যেকটি কমিটমেন্ট রাখবো আমি হাতে হাত রেখে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলব। এই জন্যই প্রয়োজন সম্মানের সাথে একটি কাজ সেই জন্যই তো রাজনীতির ভুল ইসুগুলো থেকে মূল ইস্যুতে রাজনীতিতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই রাজনীতির পথ চলা আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন সেক্টরে হাজারো শূন্য পদ রাজ্য জুড়ে দুর্নীতি আর সেই দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টার জন্য ধর্মের রাজনীতি রাজনীতি তবে আমরাও ঘাটাকম না কসম খেয়েছি ওদের সমস্ত চক্রান্তের জাল ছিঁড়ে ফেলার সমস্ত হিংসার বিরুদ্ধে এই কথা অনবরত বলে যাওয়ার,
“দুনিয়া মে জিতনি ভি হো নাফরাতে
ফির ভি দিল মে হে মোহাব্বাতে ।”
বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় ওরা স্লোগান দিয়েছিল “আধি রুটি খায়েঙ্গে লেকিন মন্দির ওহি বানায়েঙ্গে” , বাংলাকে স্বপ্নের চূড়াতে বসাতে চেয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে স্মরণ করে বলতে চাই এই কথা সিঙ্গুর এর কারখানা প্রসঙ্গে “আধি নেহি পুরি রোটি খায়েঙ্গে , ইসিলিয়ে কারখানা ওহী বানায়েঙ্গে । “
এই শপথে গোটা জেনারেশন কে জিততেই হবে অন্তত তার জন্য, যাকে কথা দেওয়া আছে যাকে নির্দ্বিধায় বলেছিলাম ” চাপ নেওয়ার কিছু হয়নি, আমি আছি। “

